Dhaka 2:34 am, Sunday, 28 June 2026

ঈদের পূর্বে শ্রমিকদের পাওনা পরিষদের দাবিতে খুলনা শিরোমণি মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা

খুলনা শিরোমনি , মীরেরডাঙ্গা ও আটরা শিল্পাঞ্চলের বেসরকারি জুট মিল মহাসেন জুট মিল ,সোনালী জুট মিল ,এ্যাযাক্স জুট মিল, জুট স্পিনারস , আফিল জুট মিল, হুগলি বিস্কুট কোম্পানি সহ বন্ধ মিলের শ্রমিক কর্মচারীদের গ্রাচুইটি ও পিএফ পাওনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় | রবিবার সকাল ১০টায় শিরোমনি খুলনা যশোর মহাসড়কের পাশে মানববন্ধন থেকে বক্তারা বলেন, শিরোমণি ,মিরেরডাঙ্গা ও আটরা শিল্প এলাকার বেসরকারি মিলগুলো দীর্ঘদিন ১০- ১২ বছর ধরে বন্ধ আছে | কিন্তু শ্রমিক কর্মচারীদের গ্রাচুইটি, পিএফ সহ সকল পাওনা আজও পর্যন্ত পরিশোধ হয়নি| ঈদের পূর্বে এই সকল পাওনা পরিশোধ না করলে বেসরকারি পাট সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সাধারণ শ্রমিক কর্মচারীদের কে নিয়ে রাজপথ, রেলপথ অবরোধ সহ ঈদুল আজহার নামাজ রাজপথে আদায় করার ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন| বক্তারা বলেন আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক বরাবর কয়েকবার স্মারকলিপি প্রদান করেছি| শ্রম দপ্তর বরাবর স্মারকলিপি পেশ করেছি কিন্তু মালিকপক্ষ শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে| যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক|

বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও সোনালী জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন ,ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এযাক্স জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান , হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান ,ফেডারেশন নেতা আইনুদ্দিন , বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, আলী হায়দার ,কামাল হোসেন, আসলাম , মারুফ হোসেন , আবুল কাশেম প্রমুখ|

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

ঈদের পূর্বে শ্রমিকদের পাওনা পরিষদের দাবিতে খুলনা শিরোমণি মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশঃ 05:30:11 pm, Sunday, 24 May 2026