Dhaka 2:30 am, Sunday, 28 June 2026

বাগেরহাটের সৎ মা‘র বিরুদ্ধে সাড়ে ৬ বছর বয়সী শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ৬ বছর ৭ মাস বয়সী মোঃ তালহা নামের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় অভিযুক্ত সৎ মা রুবাইয়া আক্তার (২৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে এর আগে সকালে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিকালস-এর পিছনে ভাড়া বাড়িতে পানি ভর্তি বালতির মধ্যে মাথা দেওয়া অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষনা করেন।

নিহত মোঃ তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎ মা রুবাইয়ার সাথে লখপুরে ভাড়া বাড়িতে থাকত।

পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, আপতত দৃষ্টিতে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

বাগেরহাটের সৎ মা‘র বিরুদ্ধে সাড়ে ৬ বছর বয়সী শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

প্রকাশঃ 06:17:42 pm, Saturday, 23 May 2026