Dhaka 2:34 am, Sunday, 28 June 2026

কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: কাজী শাহীন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ টি উন্মুক্ত জলাশয়ে ৬০০ কেজি শিং, ট্যাংড়া ও পাবদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শিকিরবাজার মৎস্য অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচি উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়ীয়া, বিএনপি নেতা ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম সলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, মৎস্যচাষী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা এমপি এস এম জিলানী বলেন, বর্তমান সরকার দেশীয় মাছ রক্ষা ও কৃষি উন্নয়নের জন্য দেশের সকল খাল খননের উদ্যোগ নিয়েছে। অনেক সরকারি খাল বেদখল রয়েছে। খালগুলো সঠিকভাবে খনন করতে পারলে সকল ৮০ ভাগ খাল দখলমুক্ত হবে।

এর আগে উপজেলার শিকিরবাজারস্থ কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ( ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কারিং) উদ্বোধন করেন এমপি এস এম জিলানী।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত

প্রকাশঃ 09:23:01 am, Saturday, 23 May 2026