কাঁচাপাট রপ্তানি বন্ধের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও রাজপথ অবরোধ কর্মসূচি পালন করেছে খুলনার জুট প্রেসের শ্রমিকরা। আজ সকাল সাড়ে ১০ টায় বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল সহকারে দৌলতপুর রেলিগেট মোড়ে খুলনা – যশোর মহাসড়কে আগুন জ্বালিয়ে রাজপথ অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় তারা বলেন, অন্তবর্তী কালীন সরকারের সাবেক উপদেষ্টা নিজ ব্যবসায়ীক স্বার্থে কাঁচাপাট কে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় ৪০ টি জুট প্রেস বন্ধ হয়েছে,যে কারনে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকটে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। অবিলম্বে কাঁচাপাট কে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকা থেকে বাদ দেয়ার দাবী জানান। অন্তর্বর্তীকালীন সরকারের পাট উপদেষ্টা কে গ্রেফতার ও বর্তমান পাট মন্ত্রীর পদত্যাগের দাবি ও জানান তারা। অবিলন্বে দাবী পূরন না হলে পরিবারের সদস্যদের নিয়ে রাজ পথে নামার ঘোষনা দেন শ্রমিক নেতৃবৃন্দ।
দেশের তথ্য ডেস্ক 



















