Dhaka 2:33 am, Sunday, 28 June 2026

স্বপ্নপূরণ ৩৩ পরিবারেরভোলায় বিনা টাকায় পুলিশে চাকরি 

ভোলা প্রতিনিধি : 

কোনো তদবির বা অতিরিক্ত অর্থ ছাড়াই মাত্র ১২০ টাকা সরকারি ফি জমা দিয়ে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ভোলার ৩৩ জন তরুণ। দীর্ঘ এক মাসের নিয়োগ কার্যক্রম শেষে সোমবার (১৮ মে) বিকেলে চূড়ান্ত ফল প্রকাশ করা হলে আনন্দ আর আবেগে ভেঙে পড়েন চাকরিপ্রত্যাশীরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে ফলাফল ঘোষণা করে জেলা পুলিশ। এতে ৩৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবং আরও ৪ জনকে রাখা হয় অপেক্ষমাণ তালিকায়। নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই কৃষক, জেলে ও দিনমজুর পরিবারের সন্তান। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগে চাকরি পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

চরফ্যাশনের বাসিন্দা মো. ইয়াকুব শরীফ বলেন, তার বাবা একজন কৃষক। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় বহু কষ্টের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন। এর আগে দুইবার পুলিশে চাকরির চেষ্টা করেও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তবে তৃতীয়বারের চেষ্টায় সফল হয়ে তিনি এখন অনেক খুশি। তার ভাষায়, মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পাবো, এটা কখনও ভাবিনি।

আরেক চাকরিপ্রত্যাশী মো. জিদান জানান, তিনিও কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। চারদিকে পুলিশে চাকরি পেতে লাখ লাখ টাকা লাগে এমন কথাও শুনেছেন। তাই এবার লিখিত পরীক্ষা দেওয়ার পরও চাকরি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ফলাফলে নিজের নাম শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি। কোনো ধরনের অর্থ বা তদবির ছাড়া মেধার ভিত্তিতে চাকরি পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ভোলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, চলতি বছরের টিআরসি নিয়োগে জেলায় মোট ১ হাজার ৫৩৮ জন আবেদন করেছিলেন। শারীরিক সক্ষমতা পরীক্ষার সাতটি ধাপ শেষে ৪৬০ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে ৪২ জন উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে চূড়ান্তভাবে ৩৩ জনকে নির্বাচিত করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

স্বপ্নপূরণ ৩৩ পরিবারেরভোলায় বিনা টাকায় পুলিশে চাকরি 

প্রকাশঃ 04:46:13 pm, Monday, 18 May 2026