Dhaka 2:28 am, Sunday, 28 June 2026

বটিয়াঘাটায় ডিজিটাল ভূমি বিপ্লব মেলা, প্রাঙ্গণেই মিলবে সরাসরি সব সরকারি ভূমিসেবা

কাগজের ফাইল আর দপ্তরের চক্কর কেটে ভূমিসেবা পাওয়ার দিন ফুরিয়েছে। নাগরিক ভোগান্তি দূর করতে এবং সম্পূর্ণ জনবান্ধব ও আধুনিক ডিজিটাল ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে খুলনার বটিয়াঘাটায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আজ ১৭ মে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মেলার নানামুখী ডিজিটাল সেবার আদ্যোপান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়।

​সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১৯ মে সকাল ১০ টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমিভবন থেকে দেশব্যাপী এই আধুনিক মেলাটির গ্র্যান্ড ওপেনিং বা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত স্থানীয় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আমীর এজাজ খান।

​এবারের মেলাটি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে পুরোপুরি সেবাধর্মী করে সাজানো হয়েছে। মেলা প্রাঙ্গণে এসেই নাগরিকরা সরাসরি ল্যান্ড পোর্টালের (land.gov.bd) মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন করের রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি, অনুমোদন ও কর পরিশোধের তাৎক্ষণিক সুবিধা পাবেন। এছাড়া ই-নামজারির আবেদন দাখিল, নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি আবেদন ও স্পটেই তা সরবরাহ করা হবে। ডাক বিভাগের মাধ্যমে মৌজাম্যাপ পাওয়ার প্রক্রিয়া সম্পর্কেও নাগরিকদের সরাসরি ধারণা দেওয়া হবে। কোনো রকম মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য ছাড়াই মেলায় সরাসরি চলবে ওয়ান-স্টপ সার্ভিস।

​মেলাটিকে আরও তথ্যবহুল করতে উপজেলা অডিটোরিয়ামে ‘ভূমি ব্যবস্থাপনা ও ব্যবহার’ শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার রোডম্যাপ নিয়ে আলোচনা হবে। নতুন প্রজন্মের মাঝে সচেতনতা তৈরিতে প্রতিদিন স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের মেলা পরিদর্শনের পাশাপাশি থাকছে ভূমি আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বটিয়াঘাটায় বর্তমানে সচল থাকা ৩টি ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ (এলএসএফসি) এর বিশেষ বুথও এই মেলায় যুক্ত থাকবে। সহকারী কমিশনার (ভূমি) মো: শোয়েব শাত-ঈল ইভান বটিয়াঘাটার সর্বস্তরের নাগরিককে মেলায় এসে আধুনিক এই ডিজিটাল সেবার অভিজ্ঞতা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

বটিয়াঘাটায় ডিজিটাল ভূমি বিপ্লব মেলা, প্রাঙ্গণেই মিলবে সরাসরি সব সরকারি ভূমিসেবা

প্রকাশঃ 12:58:20 pm, Monday, 18 May 2026