বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ মে ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে তাজিম বিশ্বাসকে আহবায়ক এবং হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কমিটির অনুমোদন প্রদান করেন। নতুন এই আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুর রহমান আরিফ। এছাড়া কমিটিতে মোট ২০ জনকে যুগ্ম আহবায়ক এবং ১৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির যুগ্ম আহবায়কগণ হলেন— সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, মো. শাকিল আহমেদ, সজল হোসেন, নাজিম উদ্দিন ভূঁইয়া শামীম, আব্দুল আহাদ শাহিন, মো. মাজাহারুল ইসলাম রাসেল, জিএম রাজিবুল ইসলাম বাপ্পি, রাজু আহমেদ রাজ, ইউসুফ, মাহিমুল হক, আব্দুস সালাম, মো. আরিফুল ইসলাম, রবিউল ইসলাম, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, আরফিন তূর্য, মাজাহারুল ইসলাম রানা এবং হাসিবুর রহমান শোভন।
সদস্য হিসেবে স্থান পেয়েছেন মো. মেরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল, খালিদ সাইফুল্লাহ, হাসান ফকির, মো. মারজান, সালাউদ্দিন শান্নু, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, মাসুম বিল্লাহ, শেখ শামসাদ হোসেন আবিদ, নাসিম রহমান নাহিদ, সাইফুল্লাহ মাসনুর তাজিম, এনামুল হক মল্লিক, মো. রিফাত ইসলাম, আবু ওবায়দা মাহিম, নাহিদ কবির, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, মাহবুবু রহমান এবং নাজের মাহমুদ নিবিড়।
দেশের তথ্য ডেস্ক 



















