খুলনার হেরাজ মার্কেটের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ও টুটপাড়া এলাকার বাসিন্দা মো. নুরুল হক বাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ১ টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার মৃত্যুতে খুলনার ওষুধ ব্যবসায়ী মহল ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানানো হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















