সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের উদ্যোগে এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ মে (বুধবার) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের সুফল ও অগ্রগতি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, একই দিনে দেশের ৬৪টি জেলা ও চারটি উপজেলা তথ্য অফিসে একযোগে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। সভায় খুলনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















