Dhaka 3:48 am, Sunday, 28 June 2026

কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুদের জন্য সুপেয় পানির দাবীতে মানববন্ধন

অরবিন্দ কুমার মণ্ডল

উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী ও শিশু সহ সকলের জন্য পর্যাপ্ত সুপেয় পানির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১০ মে রবিবার বেলা ১১ টায় উপজেলার কাটকাটার শাকবাড়ীয়া নদীর চরে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থায়ানে ও বেসরকারী উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ(জেজেএস)’র সহযোগীতায় ও স্থানীয় সেচ্ছ্বাসেবী সংগঠনের বাস্তবায়নে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশুদ্ধ পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশুরা।

বক্তারা আরো বলেন, অনেক এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না। পুকুর গুলো শুকিয়ে যাচ্ছে। কোথাও পানি পাওয়া গেলেও তা লবণাক্ত হওয়ায় দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে নারীদের সময় ও শ্রম ব্যয় বাড়ছে এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষণ, গভীর নলকূপ স্থাপন, পুকুর খনন ও সংরক্ষণের মাধ্যমে টেঁকসই পানি ব্যাবস্থাপনার উদ্যোগ গ্রহণের দাবী জানান তারা। উত্তরে বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, সাংবাদিক ফরহাদ হোসেন, জেজেএসের এস এমএ মজিদ, মাহিমা আক্তার, ক্লাব প্রতিনিধি মোল্ল্যা মনিরুজ্জামান, মিজানুর রহমান লিটন, আশিকুজ্জামান, লস্কর মনিরুজ্জামান, মাহিন, জলবায়ু কর্মী জাকি মুজাহিদ, সঞ্জয় বাইন, নাসরিন আক্তার প্রমুখ।

এ দিকে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের সামনেও একই প্রকল্পের আওতায় সুপেয় পানির দাবীতে খালি কলসি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ বেদকাশী ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ওসমান গণি খোকন, ইউপি সদস্যবৃন্দ, সিবিও সদস্য, জেজেএসের প্রকল্প অফিসার শ্রী অশোক কুমার রায়, প্রকল্প প্রকৌশলী আবুল কালাম আজাদ বাবলা, তৃপ্তি মন্ডল প্রমুখ।

মানববন্ধন শেষে উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদ হলরুমে “আমরাই গড়বো নিরপদ উপকূল” – এই প্রতিপদ্য বিষয়ে আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে জরুরী পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুদের জন্য সুপেয় পানির দাবীতে মানববন্ধন

প্রকাশঃ 04:15:02 pm, Sunday, 10 May 2026