Dhaka 10:36 am, Sunday, 28 June 2026

সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে শহরের আল বারাকা কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা কম্পিউটার সমিতির আয়োজনে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠান জেলার কম্পিউটার ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির আহ্বায়ক খুরশিদ মাসুম ও সদস্য সচিব মাহফুজুর রহমান মুন্না নবগঠিত কার্যনির্বাহী কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজ আল আসাদ সান্নু। এছাড়া সহ-সভাপতি আফিউল রহমান পাওয়ার ও

খুরশীদ মাসুম, সাধারণ সম্পাদক ইমরান খান,

যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রাজু ও তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মুন্না, অর্থ সম্পাদক মোঃ আল-ইমরান হোসেন সুমন, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন সাদ্দাম, আইটি সম্পাদক নাসির আল মামুন সোহাগ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকদেব কুমার বিশ্বাস এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুস সাত্তার, মোঃ হাফিজুর রহমান খোকন, ইন্দ্রজিৎ ও মীর শাহরিয়ার তপু দায়িত্ব গ্রহণ করেন।

এসময় স্মার্ট টেকনোলজি, গ্লোবাল ব্র্যান্ড, এক্সেল, ইজবিজ ব্র্যান্ড, সাউথ বাংলা লিমিটেড, ইস্টার্ন আইটি, ডিস্ট্রিবিউশন হাব, কম্পিউটার সিটি, শামস গ্রুপসহ দেশের স্বনামধন্য কম্পিউটার এক্সেসরিজ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর বর্তমান সময়ে কম্পিউটার ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যবসার মানোন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি এবং প্রযুক্তিখাতে নতুন উদ্যোক্তা তৈরিতে সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা জেলার কম্পিউটার ব্যবসাকে আরও আধুনিক ও সংগঠিত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নবগঠিত কমিটির সদস্যরা তাদের বক্তব্যে বলেন, “সাতক্ষীরা জেলার সকল কম্পিউটার ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে আমরা একটি শক্তিশালী ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে কাজ করবো। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, প্রযুক্তি প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ এবং ডিজিটাল সেবার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

তারা আরও বলেন, সমিতির সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে জেলার প্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়ার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশঃ 06:57:50 am, Sunday, 10 May 2026