Dhaka 3:48 am, Sunday, 28 June 2026

খুলনায় দিনদুপুরে গাড়ির গতিরোধ করে কুপিয়ে ছিনতাই।

খুলনা নগরীর খালিশপুর গোয়ালখালী এলাকায় এক ব্যক্তির গাড়ির গতিরোধ করে তাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির নাম রাজন হাওলাদার। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজন হাওলাদার গাড়ি নিয়ে গোয়ালখালী কবরখানা গেটের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তার গাড়ির জানালা ভাঙচুর করে। এসময় আত্মরক্ষার্থে রাজন গাড়ি থেকে নেমে কবরস্থানের ভেতরে দৌড়ে পালালে দুর্বৃত্তরা তার পিছু ধাওয়া করে। একপর্যায়ে তাকে ধরে কুপিয়ে মারাত্মক জখম করা হয় এবং তার কাছে থাকা নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

​পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ব্যস্ততম এই এলাকায় দিনের আলোতে এমন দুঃসাহসিক হামলায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

খুলনায় দিনদুপুরে গাড়ির গতিরোধ করে কুপিয়ে ছিনতাই।

প্রকাশঃ 01:22:29 pm, Saturday, 9 May 2026