Dhaka 3:39 am, Sunday, 28 June 2026

কয়রায় নবায়নযোগ্য জ্বালানীর দাবীতে তরুণদের এক ব্যতিক্রমী মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি
জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানীনির্ভর বিদ্যুৎ এর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উপকূলবর্তী খুলনার কয়রায় ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’- নামে এক ব্যতিক্রমী মানববন্ধন পালিত হয়েছে।

শুক্রবার (৮ মে) সকাল ১০টায় উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাটকাটা বাজার সংলগ্ন নদী ও জলবায়ু ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে এই কর্মসূচী পালন করেন স্থানীয় তরুণ ও পরিবেশকর্মীরা।

‘ইয়ুথ ল্যাব’ ও ‘ইয়ুথ ফর সুন্দরবন কয়রা’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারী পরিবেশ কর্মীরা “জলবায়ুর সুবিচার, উপকূলবাসীর অধিকার, জীবাশ্ম জ্বালানী রোধ করি, সৌর ও বায়ু শক্তিতে ভবিষ্যৎ গড়ি” সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। তাদের মূল দাবী ছিল বাংলাদেশে জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানীনির্ভর বিদ্যুৎ-এর মহাপরিকল্পনা বাস্তবায়ন। জলবায়ুর সুবিচার নিশ্চিত করা এবং সৌর ও বায়ু শক্তির মতো পরিবেশবান্ধব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা।

ইয়ুথ ল্যাবের কয়রা প্রতিনিধি রাসেল আহাম্মেদ বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হলেও এ অঞ্চলে জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে, যা পরিবেশের জন্য হুমকি। তাই জীবাশ্ম জ্বালানীনির্ভর প্রকল্প বাস্তবায়ন না করে নবায়নযোগ্য জ্বালানীনির্ভর বিদ্যুৎ -এর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী জানাই।”

ইয়ুথ ফর সুন্দরবনকর্মী নিরাপদ মুন্ডা বলেন, “জলবায়ুর সুবিচার উপকূলবাসীর অধিকার, কিন্তু উপকূলবর্তী এলাকায় জীবাশ্ম জ্বালানী পোড়ানোর কারণে প্রকৃতি ধ্বংস হচ্ছে। তাই জীবাশ্ম জ্বালানী না পুড়িয়ে পরিবেশ বান্ধব জ্বালানীর ব্যাবহার নিশ্চিত করা গেলে প্রকৃতি ও পরিবেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যেতে পারে।”

উক্ত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুব্রত মুন্ডা, মনিরুল ইসলাম, সবুজ, সঞ্জয় বাইন, জাকি, আমিনুর রহমান, নয়ন মণ্ডল প্রমুখ।
তারা অবিলম্বে বাংলাদেশে জলবায়ু্র সংকট মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

কয়রায় নবায়নযোগ্য জ্বালানীর দাবীতে তরুণদের এক ব্যতিক্রমী মানববন্ধন

প্রকাশঃ 05:24:27 am, Saturday, 9 May 2026