Dhaka 2:46 am, Sunday, 28 June 2026

সুন্দরবনের অভ্যন্তরে ১ বিষ প্রয়োগকারী আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন ও বজবজা বন টহল ফাঁড়ির যৌথ অভিযানে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ১ জেলেকে আটক করেছে।

জানা গেছে বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০ টার দিকে সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ীর আওতাধীন মুচিরখাল এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে মফিজুল ইসলাম (৪৫) নামে ১ বিষ প্রয়োগকারী জেলেকে আটক করা হয়। আটক করার সময়তার নিকট থেকে ১ টি নৌকা, অবৈধ ভেষাল জালসহ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। আটককৃত জেলে মফিজুল ইসলামের বাড়ী কয়রা উপজেলা উত্তর মদিনাবাদ গ্রামে।

অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন ও বজবজা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিব তালুকদার।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সুন্দরবনের অভ্যন্তরে ১ বিষ প্রয়োগকারী আটক

প্রকাশঃ 12:57:31 am, Saturday, 9 May 2026