Dhaka 4:56 am, Sunday, 28 June 2026

স্বৈরশাসনের বিদায় দিতে জুলাই সনদ বাস্তবায়ন হবে : খুলনায় আইন মন্ত্রী

স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইন মন্ত্রী বলেন, স্বৈরশাসনের বিদায় দিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা জুলাই সনদের প্রতিটি দাড়ি, কমা, সেমিকোলোন মেনে চলতে অঙ্গীকারাবদ্ধ। আওয়ামী লীগকে সারা জীবন ক্ষমতায় রাখার জন্য ইনটেলেকচুয়াল করাপশনের মতো আইন করা হয়েছিল। এই ইনটেলেকচুয়াল করোপশনের কারণে সাড়ে ৪ হাজার সহকর্মীকে পাখির মতো গুলি করে মারা এবং ৭শ’ এর উপরে গুম করা হয়েছিল। ৬০ লাখেরও বেশি মানুষকে মামলা ও হায়রানির শিকার হয়ে বনে-বাদাড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল। দেশের অতি উৎসাহী কিছু বিচারক বিরোধী দলকে দমন করার জন্য রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে একেকদিন ১০ থেকে ১৫টি মামলার রায় লিখেছিলেন।

আজ শুক্রবার (৮ মে) খুলনা আইনজীবী সমিতির মিলনায়তনে ১৭৪ জন নবীন আইনজীবীদের নবীনবরণ অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মাদ মাসুম রশীদ।

সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা মশউর রহমান নান্নু।

আলোচনায় অংশ নেন বার কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: আব্দুল্লাহ হোসেন বাচ্চু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা ইউনিটের শেখ মাসুদ হোসেন রনি, পিপি তৌহিদুর রহমান চৌধুরী তুষার।

বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, স্থানীয় সংসদ সদস্য এড. জাহাঙ্গীর হোসেন হেলাল, সংসদ সদস্য আমীর এজাজ খান, জেলা প্রশাসক হুরে জান্নাত, সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলীম আল রাজী।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

স্বৈরশাসনের বিদায় দিতে জুলাই সনদ বাস্তবায়ন হবে : খুলনায় আইন মন্ত্রী

প্রকাশঃ 08:51:44 am, Friday, 8 May 2026