Dhaka 12:40 am, Sunday, 28 June 2026

চুয়াডাঙ্গায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন

নানা আয়োজনে জেলায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় জেলা রেডক্রিসেন্ট ইউনিটের আয়োজনে মানবসেবী জীন হেনরী ডুনান্ট এর ১৯৮ তম জন্মদিন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ জামান ও রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি হামিদুর রহমান রেডক্রিসেন্ট ইউনিটের পতাকা উত্তোলন করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ব্যানার, ফেষ্টুন, জীন হেনরী ডুনান্টে ছবি, রেডক্রস- রেডক্রিসেন্টের মুলনীতি ও বাদ্যযন্ত্র প্রদর্শন করা হয়।

এরপর ‘বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ জামান দিবসটির তাৎপর্য তুলে ধরেন ও মানব সেবী জীন হেনরী ডুনান্টের জীবনী তুলে ধরেন। তিনি সকলকে মানবসেবী হওয়ার আহ্বান জানান।

রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী সদস্য সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের সেক্রেটারি হামিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহামেদ।

এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম মনি, এ্যাড শাজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, আল মাসুম বাবু, আনিছুর রহমান, রওফুন নাহার রীনা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন

প্রকাশঃ 03:58:08 pm, Thursday, 7 May 2026