Dhaka 12:40 am, Sunday, 28 June 2026

ঝিনাইদহে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তার চেক বিতরণ

ঝিনাইদহে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ১৯ লাখ ৯০ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ৩১টি প্রতিষ্ঠানের মাঝে এসব চেক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিষদের প্রশাসক এ্যাড. এমএ মজিদ উপকারভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সহায়তার এসব চেক বিতরণ করেন।

জেলা পরিষদের প্রশাসক বলেন, সরকার ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, এসব অর্থ সঠিক ভাবে ব্যবহার হচ্ছে কিনা, সেটি তদারকি করা হবে। জেলা পরিষদকে জবাবদিহিমূলক ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সহকারী মো. আনওয়ারুল ইসলামসহ প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

ঝিনাইদহে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তার চেক বিতরণ

প্রকাশঃ 03:55:43 pm, Thursday, 7 May 2026