Dhaka 4:56 am, Sunday, 28 June 2026

খানজাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির প্রয়াত দিবস ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা উদযাপন

খুলনা খানজাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ আনসার আলীর ৬ষ্ঠ প্রয়াণ দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বৃহস্পতিবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টায় গাফফার মোড়লের মৎস্য ঘেরে অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময়ের সম্পাদক শেখ শাহীন।

বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা মোড়ল আব্দুল গফফার, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বাদামতলা শাখার সভাপতি নুরুল হক নুরু।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা, রেজাউল ইসলাম, আবু জাফর , হাফিজ উদ্দিন, রিমন হোসেন, রেজাউল করিম সবুজ,আলমগীর খান, আকাশ, রহমাতুল্লাহ সাথী, সাব্বির হোসেন আলিফ, মুন্নি আক্তার।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক রিমন হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, খানজাহান আলী থানা প্রেসক্লাব সাংবাদিকদের একটি আদর্শ সংগঠন। এ সংগঠন ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। এ সংগঠনের মাধ্যমে সাংবাদিকরা সুখ-দুঃখ হাসি কান্না উৎসব একে অপরের সাথে ভাগাভাগি করে নিবে এবং সাংবাদিক ঐক্য বজায় থাকবে বলে আমি আশাবাদী।

তিনি আরো বলেন, খা জাহান আলী থানা প্রেসক্লাবের একটি নিজস্ব ফান্ড থাকবে যার অর্থ সাংবাদিকদের কল্যাণে ব্যয় করা হবে। খানজাহান আলী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণে ফান্ড বৃদ্ধিতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বার।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

খানজাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির প্রয়াত দিবস ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা উদযাপন

প্রকাশঃ 02:48:58 pm, Thursday, 7 May 2026