Dhaka 12:41 am, Sunday, 28 June 2026

বাগেরহাটে কেনাবেচার বিরোধে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে দোকানের মালামাল কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ মুজাহিদ স্থানীয় একজন দোকানি বলে জানা গেছে। অভিযুক্ত বাইজিদ নামে এক যুবক কাচি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের জুস কেনাবেচা নিয়ে দুইজনের মধ্যে বিরোধের সৃষ্টি হলে বাইজিদ ধারালো কাচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটক করে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

বাগেরহাটে কেনাবেচার বিরোধে দোকানিকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ 05:20:55 am, Thursday, 7 May 2026