Dhaka 6:07 am, Sunday, 28 June 2026

খুলনায় রাজু নামে এক যুবক গুলিবিদ্ধ

খুলনায় রাজু (৪০) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৪ মে) নগরীর লবণচরা থানা এলাকায় ঘটনাটি ঘটে।

রাজু বাগেরহাট এলাকার আনিসের ছেলে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে চিকিৎসার জন্য খুমেকে নিয়ে আসে। তার সাথে আসা এক নারী জানায়, ‘গুলিবিদ্ধ যুবক তার ছেলের বন্ধু। আহত অবস্থায় তার বাড়িতে অবস্থান নেয়। তার চিকিৎসার প্রয়োজন অনুভব করে এখানে নিয়ে আসে।’

কেএমপি সহকারী পুলিশ কমিশনার শিহাব করীম জানান, ‘একজন যুবককে লবণচরা এলাকায় গুলি করা হয়েছে। পুলিশ ঘটনাটি জানার চেষ্টা করছে। তবে কোথায় তার ওপর আক্রমণ করা হয়েছে তা নিশ্চিত হতে পারিনি। ঘটনার প্রকৃত কারণ জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

খুলনায় রাজু নামে এক যুবক গুলিবিদ্ধ

প্রকাশঃ 10:26:34 pm, Monday, 4 May 2026