Dhaka 12:41 am, Sunday, 28 June 2026

পুলিশ কমিশনারের সাথে বৃহত্তর আমরা খুলনাবাসি এবং কেসিসি হোল্ডিং মালিক সমিতির মতবিনিময় সভা

কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সোমবার (৪ মে) বিকেলে বৃহত্তর আমরা খুলনাবাসি এবং কেসিসি হোল্ডিং মালিক সমিতির প্রতিনিধি দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

সভায় বৃহত্তর আমরা খুলনাবাসি এবং কেসিসি হোল্ডিং মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ নগরীর সার্বিক নিরাপত্তা বিশেষ করে মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, স্কুল-কলেজের সামনে ইভটিজিংসহ বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন এবং পুলিশের সহায়তা কামনা করেন।

পুলিশ কমিশনার অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের কথা শোনেন এবং উক্ত বিষয়গুলি প্রতিরোধে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান এবং উপস্থিত সকলের সহায়তা কামনা করেন।

এ সময় কেএমপির সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং বৃহত্তর আমরা খুলনাবাসি ও কেসিসি হোল্ডিং মালিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

পুলিশ কমিশনারের সাথে বৃহত্তর আমরা খুলনাবাসি এবং কেসিসি হোল্ডিং মালিক সমিতির মতবিনিময় সভা

প্রকাশঃ 04:36:44 pm, Monday, 4 May 2026