Dhaka 6:09 am, Sunday, 28 June 2026

রেডিয়েন্ট গ্রুপের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বিতর্কিত করার জন্য বিগত মাফিয়া সরকার কর্তৃক খালিশপুর জুট মিলস্ এর লীজ গ্রহণকারী রেডিয়েন্ট গ্রুপ ইচ্ছাকৃতভাবে সরকার এর ভাবমুর্তি নষ্ট করার জন্য শ্রমিক হয়রানি, মজুরী কমিশন অনুযায়ী বিল না দেওয়া, অন্যায়ভাবে শ্রমিক ছাটাই ও মিল বন্ধ করে রাখার প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচী পালন করে খালিশপুর জুট মিলস্ এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং-২০৭৮)-এর নেতৃবৃন্দ।

গতকাল রোববার (৩রা মে) সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মিল গেটে অবস্থান কর্মসূচী পালন করে খালিশপুর জুট মিলস্ এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং-২০৭৮)-এর নেতৃবৃন্দ।

খালিশপুর জুট মিলস্ এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদ-এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তৃতা করেন শ্রমিক নেতা সৈয়দ মোঃ হুমায়ুন কবির, মোঃ সেলিম শিকদার, মোঃ রাজ্জাক তালুকদার, মোঃ মনির হোসেন, মোঃ লুৎফার, মোঃ আশরাফ আলী, মোঃ আঃ মালেক, মোঃ মনির হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ বেলাল, মোঃ রুবেল, মোঃ কালাম মাষ্টার, মোঃ উজ্জল, মোঃ সিরাজ, মোঃ আবু, মোঃ সাইদুল ইসলাম, মোঃ দুখু মিয়া সহ অন্যান্য মিলের শ্রমিক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার লক্ষে খালিশপুর জুট মিলস্ এর লীজ গ্রহণকারী রেডিয়েন্ট গ্রুপ ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের হয়রানি করছে। শ্রমিক নেতারা বলেন, রেডিয়েন্ট গ্রুপ অবিলম্বে শ্রমিকদের পাওনা টাকা বুঝিয়ে দিয়ে যদি মিল চালু না করে তাহলে আরও কঠোর আন্দোলনের মধ্যদিয়ে দাবি আদায় সহ তারা তাদের কর্মসূচি বাস্তবায়ণ করবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

রেডিয়েন্ট গ্রুপের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

প্রকাশঃ 04:14:44 pm, Monday, 4 May 2026