Dhaka 12:40 am, Sunday, 28 June 2026

শ্যামনগরে অপহরণের ৪৮ ঘণ্টা পর পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩

শ্যামনগরে নিখোঁজ পশু চিকিৎসক অনিমেষ পরামান্যকে ৪৮ ঘণ্টা পর সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা তাকে গহীন জঙ্গলে ফেলে পালিয়ে গেলে স্থানীয় এক জেলের সহায়তায় তিনি লোকালয়ে ফিরে আসেন।

পুলিশ জানায়, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন জব্বার (৩৫), মাহমুদ (৩২) ও শাহিনুর গাজী (৩০)। অপহরণের মূল হোতা আশরাফ ঢালী পলাতক রয়েছে।

গত শনিবার (২ মে) সকালে মুন্সীগঞ্জ-এ গরুর চিকিৎসার কথা বলে অনিমেষকে ডেকে নেওয়া হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় চাপে পড়ে অপহরণকারীরা তাকে জঙ্গলে ফেলে পালিয়ে যায়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান জানান, পলাতক আশরাফ ঢালীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

শ্যামনগরে অপহরণের ৪৮ ঘণ্টা পর পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশঃ 03:36:17 pm, Monday, 4 May 2026