ভোলার চরফ্যাশন উপজেলায় এনসিপির মনোনীত এমপি পদপ্রার্থী মো. মনজু খন্দকারের বাবা ৭ বছরের এক শিশু কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে শশীভুষন থানা পুলিশ। এমনই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার ( ১মে) উপজেলার শশীভুষন থানার হাজারীগঞ্জ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড চর ফকিরা এলাকা থেকে সেলিম খন্দকার (৫৫) কে গ্রেফতার করেছে শশীভুষন থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় ভিকটিম শিশু মাঠে খেলাধুলা করতে গেলে অভিযুক্ত সেলিম খন্দকার বিভিন্ন লোভ লালসা দেখিয়ে শিশুকে তার নিজ বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।পরে শিশু বাড়িতে এসে অসুস্থ হয়ে ব্যাথায় কান্নাকাটি করলে অভিভাবকদের নজরে আসে।এসময় শিশুর মা ভিকটিম মেয়েকে জিজ্ঞাসা করলে মূল ঘটনা সামনে আসে।পরে শিশুর বাবা বাদী হয়ে শশীভুষন থানায় মামলা দায়ের করলে রাতেই শশীভুষন থানা পুলিশ অভিযান দিয়ে অভিযুক্ত সেলিম খন্দকার কে গ্রেফতার করেন।
এ বিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত সেলিম খন্দকার কে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 





















