মে দিবস উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হয়েছে আকিজ বাইসাইকেল “র্যালি অ্যান্ড স্টান্ট কম্পিটিশন”।
শুক্রবার (১ মে) সকালে নগরীর শিববাড়ি মোড়ে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
স্থানীয় সাইক্লিস্ট ও তরুণরা র্যালি এবং বিভিন্ন স্টান্ট প্রদর্শন করে।
আয়োজকরা জানান, তরুণদের মধ্যে সাইক্লিংয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ বিনোদন ছড়িয়ে দিতেই করা হয়েছে এ আয়োজন।
দেশের তথ্য ডেস্ক 



















