Dhaka 12:40 am, Sunday, 28 June 2026

রামপালে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ।

বাগেরহাট প্রতিনিধি
নদীভাঙন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে টিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির অর্থের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফারিদুল ইসলাম।

এছাড়া জেলার রামপাল উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান-বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয় ও বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়কেও এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বাস্তবায়ন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় রয়েছে এবং তাদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

রামপালে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ।

প্রকাশঃ 08:30:20 am, Friday, 1 May 2026