Dhaka 12:41 am, Sunday, 28 June 2026

যশোরে রিভলবার ও চাকুসহ সন্ত্রাসী শাহীন গ্রেফতার

যশোরের কোতোয়ালি মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একটি রিভলবার ও একটি চাকু উদ্ধার করা হয়।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর কোম্পানির একটি আভিযানিক দল বাহাদুরপুর এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পরিচালিত অভিযানে মো. শাহীন (২৯) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়। ধৃত শাহীন বাহাদুরপুর এলাকার কামরুজ্জামানের ছেলে। আটকের সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (রিভলবার) ও একটি চাকু জব্দ করা হয়।

​এ বিষয়ে র‍্যাব-৬-এর যশোর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম. ফজলে রাব্বী জানান, র‍্যাব ফোর্সেস নিয়মিতভাবে সাজাপ্রাপ্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

যশোরে রিভলবার ও চাকুসহ সন্ত্রাসী শাহীন গ্রেফতার

প্রকাশঃ 02:17:05 pm, Thursday, 30 April 2026