Dhaka 7:06 am, Sunday, 28 June 2026

মাদকসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী কানা বেল্লাল ও তার সহযোগী গ্রেফতার

খুলনার শীর্ষ সন্ত্রাসী কানা বেল্লালকে তার সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে তাকে নগরীর বয়রা এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

কেএমপি সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে খালিশপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও বহুল আলোচিত সোনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোঃ বেলায়েত হোসেন ওরফে কানা বেল্লাল (২৪) গ্রেফতার হয়েছেন। এ সময় তার সহযোগী সাকিব শেখ (২২)কেও আটক করা হয়।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) প্রায় ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র ডিবি পুলিশের একটি দল সোনাডাঙ্গা মডেল থানার ছোট বয়রা মার্কেট রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে ‘আমেনা মঞ্জিল’ নামক ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট (৭৫+২০) উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

মাদকসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী কানা বেল্লাল ও তার সহযোগী গ্রেফতার

প্রকাশঃ 01:26:09 pm, Thursday, 30 April 2026