Dhaka 12:39 am, Sunday, 28 June 2026

স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে প্রতিবাদী নাটক প্রদর্শন

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় যুব-নেতৃত্বে জলবায়ুতে ক্ষতিগ্রস্ত মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সবুজ উদ্যোক্তা তৈরি, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা, সঠিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা এবং বাজেট বরাদ্দের দাবিতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাগেরহাট সদর উপজেলা হলরুমে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে, বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ এবং বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ অন্যান্যরা।

এডভোকেসি সভার উদ্দেশ্য ছিল সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর গুণগত মান উন্নয়নের প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট বিভাগ ও অংশীজনদের আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা। একই সঙ্গে সকল সরকারি দপ্তরে যুববান্ধব বাজেট বরাদ্দ নিশ্চিত করা, সুপেয় পানি সরবরাহ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নিরাপদ সাইবার সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে প্রতিবাদী নাটক প্রদর্শন

প্রকাশঃ 12:54:28 pm, Thursday, 30 April 2026