কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার আব্দুল করিম, কয়রার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, মৎস্য অফিসার সমীর কুমার সরকার, পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডল, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কয়রার ভূমি অফিস ও সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ করেন।
এ ছাড়া জেলা প্রশাসক মিস হুরে জান্নাত পানিতে ডুবে মারা যাওয়া ২ জনের পরিবারের মাঝে চেক বিতরণের পাশাপাশি মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের মাঝে ফুড প্যাক বিতরণ করেন।
দেশের তথ্য ডেস্ক 




















