খুলনা প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
৯৫.৯৩ শতাংশ ভোট প্রদান শেষে চলছে ভোট গণনা। ১৭২ জন ভোটারের মধ্যে ভোট দেন ১৬৫ জন। গণনা শেষে ফলাফল ঘোষণা হবে বিকেল বা সন্ধ্যায়।
২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৫টি পদের বিপরীতে।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন, সাধারণ সম্পাদক পদে তিন জন, কোষাধ্যক্ষ পদে দু’জন, সহ-সভাপতি পদে চার জন, যুগ্ম সম্পাদক পদে দু’জন, পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে তিনজন এবং ছয়টি নির্বাহী সদস্য পদের বিপরীতে প্রার্থী ছিল নয় জন।।
স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পরিচালনা কমিটির অন্য দু’জন সদস্যরা হলেন নাজমুস সাকিব ও মো: মেহেদী হাসান।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি ছিল সেনাবাহিনীর টহল।
দেশের তথ্য ডেস্ক 




















