Dhaka 12:39 am, Sunday, 28 June 2026

চট্টগ্রামে বাংলাদেশ নৌ-বাহিনী মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত ‘বাংলাদেশ নৌ-বাহিনী মেডিকেল কলেজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই কলেজটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি আশা প্রকাশ করেন, এখান থেকে দক্ষ ও নৈতিকতাসম্পন্ন চিকিৎসক তৈরির মাধ্যমে দেশের স্বাস্থ্যখাত আরও শক্তিশালী হবে এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

​প্রতিষ্ঠানটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর নীতিমালা অনুসরণ করে পরিচালিত হবে। চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক ছাত্র-ছাত্রী নিয়ে ৫ বছর মেয়াদী চিকিৎসা শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সমন্বয়ে সাজানো হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে নৌ-বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাংলাদেশ নৌ-বাহিনী মেডিকেল কলেজের উদ্বোধন

প্রকাশঃ 02:49:33 pm, Wednesday, 29 April 2026