দিঘলিয়া প্রতিনিধি
খুলনা দিঘলিয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের আয়তুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুষ্টি সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। শিশু-কিশোরদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যকর জীবনযাপন ও সুষম খাদ্যের গুরুত্ব নিয়ে চিত্রাঙ্কন ও কুইজে অংশগ্রহণ করে।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অপিসার সুজন দাশ গুপ্ত।
আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী হাসনাতুজ তাসনিয়া, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, আয়তুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের পুষ্টি সম্পর্কে সচেতন করে তোলা জরুরি।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামী বৃহস্পতিবার পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হবে। এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ও কর্মচারীরা, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 




















