Dhaka 8:22 am, Sunday, 28 June 2026

দিঘলিয়ায় অগ্রগামী খামারিদের প্রশিক্ষণ কর্মশালা

দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার উত্তর চন্দনীমহল (বোগদিয়া) রাঙার কোয়ার্টার মোড়ে অগ্রগামী খামারিদের নিয়ে লাভজনক মাছ চাষে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় এলাকার ১০০ জন মৎস্য চাষি উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রোবায়োটিক প্রয়োগ,এয়ারেটরের ব্যবহার এবং তথ্য প্রযুক্তি নির্ভর পানি ব্যবস্থাপনার বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের সাউথ-ওয়েষ্ট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কিংবার হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমিয়র উপজেলা মৎস্য অফিসার দিঘলিয়া স্নিগ্ধা খাঁ বাবলী। এ ছাড়াও ব্র্যাক খুলনা অঞ্চলের প্রতিনিধি রাকিব আহমেদ, দেলোয়ার হোসেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বলেন, পরিকল্পিত ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এবং এর মাধ্যমে খামারিদের আয় ও লাভজনকতা বাড়ানো যায়।

কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে, যা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

দিঘলিয়ায় অগ্রগামী খামারিদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশঃ 02:30:47 pm, Tuesday, 28 April 2026