Dhaka 8:22 am, Sunday, 28 June 2026

দিঘলিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথেরবাজার সুজা গার্লস কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানে আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পথেরবাজার সুজা গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিএম শাহ আলম, মেডিকেল অফিসার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ শাওন বিশ্বাস। এছাড়াও উপজেলা আনসার ভিডিপি অফিসার মমতাজ খানম সহ পথের বাজার মহিলা কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক, শিক্ষক, ছাত্র-ছাত্রী প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন আমাদের দেশের ৬৪ জেলায় সুপ্রিম কোর্ট ও জজকোর্টে জেলা লিগাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হয়। আমাদের দেশে সমাজে যারা হতদরিদ্র, আর্থিকভাবে অস্বচ্ছল, বীর মুক্তিযোদ্ধা, বৃদ্ধা, নারী ও শিশু টাকার অভাবে সঠিকভাবে আইনগত সহায়তা পাননা তারা জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করে যে বিষয়ে আইনগত সহায়তা চান সেই কাগজপত্র উপস্থাপন করে বিনামূল্যে অতি দ্রুত আইনগত সহায়তা পাবেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

দিঘলিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

প্রকাশঃ 02:28:06 pm, Tuesday, 28 April 2026