Dhaka 8:24 am, Sunday, 28 June 2026

বাগেরহাট থেকে তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি রনি গ্রেফতার

খুলনা মহানগরীর খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোঃ রনি ওরফে ন্যাটা রনি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বাগেরহাট জেলা সদরের বিআরটিসি বাস কাউন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব জানায়, গত ১২ এপ্রিল খালিশপুর এলাকায় সোনামিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। উক্ত মামলার তদন্তে ন্যাটা রনির জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপর থেকেই সে আত্মগোপনে ছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল বাগেরহাট বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে কবজায় নেয়।

​গ্রেপ্তারকৃত রনির অপরাধ প্রোফাইল পর্যালোচনায় দেখা যায়, সে একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে খালিশপুর থানায় সোনামিয়া হত্যা মামলা ছাড়াও দুইটি হত্যা চেষ্টা, একটি দস্যুতা এবং দুইটি চুরিসহ মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া এলাকায় মাদক ব্যবসা পরিচালনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর তাকে খুলনা মহানগরীর খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

বাগেরহাট থেকে তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি রনি গ্রেফতার

প্রকাশঃ 12:54:45 pm, Tuesday, 28 April 2026