Dhaka 2:45 am, Sunday, 28 June 2026

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

খুলনা জেলার পাইকগাছা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নির্বাচিত মোট ২৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল দেয়া হয়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং ঝরে পড়া রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ ও উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশঃ 04:34:26 pm, Monday, 27 April 2026