Dhaka 9:37 am, Sunday, 28 June 2026

তেরখাদায় চাঞ্চল্যকর নূরে আলম হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ২

খুলনার তেরখাদায় আধিপত্য বিস্তার ও ধান কাটাকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর নূরে আলম শেখ (৫৫) হত্যা মামলার দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে সোহেল মোল্যা (৩২) ও সাইফুল মোল্যাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাবের স্পেশাল কোম্পানির একটি চৌকস দল।

​র‍্যাব জানায়, গত ২৫ এপ্রিল সকালে তেরখাদার মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও বোরো ধান কাটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে সাইফুল গ্রুপের নূরে আলমসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নূরে আলমের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে মোস্তফা শেখ বাদী হয়ে তেরখাদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​মামলা হওয়ার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি দল খুলনার দিঘলিয়া ও নড়াইলের কালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানায়, ধৃত আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে এবং বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন 

তেরখাদায় চাঞ্চল্যকর নূরে আলম হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ২

প্রকাশঃ 02:52:18 pm, Monday, 27 April 2026