Dhaka 11:42 pm, Saturday, 27 June 2026

প্রথমবার এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশ নারী দল

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস। প্রথমবারের মতো এশিয়ান গেমসের হকি আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। বিশ্ব ক্রীড়ার মাল্টি-স্পোর্টস প্রতিযোগিতা হিসেবে পরিচিত এশিয়ান গেমসে ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ নিয়মিত অংশ নিচ্ছে। তবে এতদিন শুধু পুরুষ হকি দলই প্রতিনিধিত্ব করত দেশের। এবার সেই ইতিহাস ভেঙে প্রথমবারের মতো নারী হকি দলও জায়গা করে নিল মূল আসরে।

এই অর্জন এসেছে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশনের বাছাই টুর্নামেন্ট থেকে। সেখানে ‘এ’ গ্রুপে দারুণ পারফরম্যান্স করে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেই সঙ্গে এশিয়ান গেমসের টিকিটও নিশ্চিত করেন অর্পিতা পালরা।

বাছাই পর্বে ছয়টি দল মূল আসরে খেলার সুযোগ পাবে— এমন নিয়মেই বাংলাদেশের অবস্থান ছিল গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ গ্রুপ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে সমতা ফেরানোর পর দ্বিতীয় কোয়ার্টারে গোলশূন্য থাকে দুই দল। তৃতীয় কোয়ার্টারে কনার দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। এই পারফরম্যান্সে গ্রুপ পর্বে শীর্ষ দুইয়ে থেকে এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত করে নেয় বাংলাদেশ নারী দল। বাংলাদেশের নারী হকির ইতিহাসে এটি এক নতুন অধ্যায়। এবার বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে গড়া দল আন্তর্জাতিক মঞ্চেই বাজিমাত করেছে।

প্রথম ম্যাচেই শক্তিশালী চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র, এরপর উজবেকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়— সব মিলিয়ে অভিষেকেই দারুণ সাফল্য। আর শেষ ম্যাচে হংকংকে হারিয়ে নিশ্চিত করল এশিয়ান গেমসের টিকিট। বাংলাদেশ নারী হকি দলের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিল।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

প্রথমবার এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশ নারী দল

প্রকাশঃ 03:47:32 pm, Sunday, 26 April 2026