খুলনার ফুলতলার তাজপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের ওপর অভিমান করে গৌরব কুণ্ডু চয়ন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। চয়ন তাজপুর গ্রামের সাধন কুণ্ডু ওরফে গৌতম কুণ্ডুর ছেলে।
শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে চয়নের সঙ্গে তার সৎ ভাইয়ের দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাতে নিজ বাড়ির সামনে একটি আতা গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। রবিবার ভোরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে রবিবার (২৬ এপ্রিল) বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ফুলতলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 




















