Dhaka 12:39 am, Sunday, 28 June 2026

তেরখাদায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী

তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলার আর্টলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে বালক দলের মধ্যে পাতলে ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং রানার্স হয় ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।

অপরদিকে বালিকাদের মধ্যে ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয় কোলাপাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।

পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজু তাহমিনা সুলতানা নীলা।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সদস্য ও শরীফ নাঈমুল হক ও সিকদার ইবাদুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে পলাশ মন্ডল, সঞ্জয় দাস, নাজমুন্নাহার ও সীমা রানী, শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোল্যা ফরিদ আহমেদ।

এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

তেরখাদায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী

প্রকাশঃ 01:42:53 pm, Sunday, 26 April 2026