নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি ট্রেনের নিচে পড়ে তারা নিহত হন।
স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই নারী বারবার স্থানীয়দের কাছে ট্রেন আসার সময় জানতে চাইছিলেন। একপর্যায়ে তিনি চিত্রা সেতুর রেল ব্রিজের ওপর উঠে যান।পারিবারিক কলহের জেরে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন। পরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নারী ও তার প্রায় দুই বছর বয়সি ছেলে সন্তানের মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, নিহত নারী ও শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দেশের তথ্য ডেস্ক 




















