Dhaka 9:39 am, Sunday, 28 June 2026

সাতক্ষীরায় ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার খানজিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—খানজিয়া গ্রামের মোঃ ইমরান হোসেন (২৯) এবং মোঃ কামাল হোসেন (৪১)।

​র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান চালায়। এসময় আসামিদের হেফাজত থেকে ১ হাজার ৬৪৯ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। দীর্ঘ দিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মাদক আনা-নেওয়ার সাথে এই চক্রটি জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

​সাতক্ষীরা র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব রেজাউল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ আসামিদের সংশ্লিষ্ট কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় মাদক ও সন্ত্রাস নির্মূলে র‍্যাবের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন 

সাতক্ষীরায় ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশঃ 09:26:43 am, Saturday, 25 April 2026