Dhaka 9:38 am, Sunday, 28 June 2026

তেরখাদায় ধান কাটা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: নিহত ১, আহত ৪

খুলনার তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নুর আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত আরও চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) এসএম আল বেরুনী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে শনিবার রাত ১২টা ২৫ মিনিটের দিকে ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নুর আলম নামে একজন গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জনান, সকাল ৭ টার দিকে মধুপুর ইউনিয়নের বাসিন্দা আমজাদের বাড়ির সামনে একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় শহীদুল ও সাইফুল মোড়লের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরের দিকে আহত নুর আলমের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, শহীদুল ও সাইফুল মোড়লের মধ্যকার সংঘর্ষ দীর্ঘ দিনের। তারা উভয়ই বিএনপি’র রাজনীতির সাথে জাড়িত। পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযোগকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন 

তেরখাদায় ধান কাটা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: নিহত ১, আহত ৪

প্রকাশঃ 09:06:27 am, Saturday, 25 April 2026