Dhaka 10:49 am, Sunday, 28 June 2026

ময়ূর নদ বাঁচাতে খুলনায় প্রথম ভেলা বাইচ

​খুলনার প্রাণ হিসেবে পরিচিত ময়ূর নদকে দূষণমুক্ত করে নগর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম ‘ভেলা বাইচ’ প্রতিযোগিতা। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে এবং খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিকেল ৪টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এই আয়োজনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “খুলনাকে সুস্থ নগর হিসেবে গড়ে তুলতে হলে ময়ূর নদ বাঁচানোর বিকল্প নেই। যারা অবৈধভাবে নদ দখল করে রেখেছে বা বাঁধ দিয়েছে, সকল বাধা উপড়ে ফেলে নদকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা হবে।” তিনি আরও বলেন, নগরবাসীর চিত্তবিনোদনের জন্য এই নদকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্লা মারুক রশীদের সভাপতিত্বে ও মনিরুজ্জামান রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি নিজামুর রহমান লালু, মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, ‘বেলা’র প্রতিনিধি মাহফুজুর রহমান মুকুল এবং ‘সিয়াম’-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

ভেলা বাইচে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দুই রাউন্ডের চূড়ান্ত প্রতিযোগিতা শেষে তেরখাদা উপজেলার প্রতিযোগীরা শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

  • প্রথম স্থান: মনিরুল,
  • দ্বিতীয় স্থান: অহিদুল,
  • তৃতীয় স্থান: আলামিন শেখ।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুয়েটের অধ্যাপক তুষার কান্তি রায়সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নদীর পচা কালো পানি আর আবর্জনার মধ্যেই হাজার হাজার উৎসুক জনতা এই ঐতিহ্যবাহী ভেলা বাইচ উপভোগ করেন। উপস্থিত দর্শনার্থী ও পরিবেশবাদীদের দাবি, আগামী আয়োজন যেন দখলমুক্ত এবং স্বচ্ছ পানির ময়ূর নদীতে অনুষ্ঠিত হয়। ‘বেলা’, ‘সিয়াম’, ‘বিডি ক্লিন’ ও ‘হেলদি সিটি ফোরাম’সহ শতাধিক স্বেচ্ছাসেবী এই আয়োজন সফল করতে সক্রিয় ভূমিকা রাখেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

ময়ূর নদ বাঁচাতে খুলনায় প্রথম ভেলা বাইচ

প্রকাশঃ 03:55:21 pm, Friday, 24 April 2026