বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। উপজেলার মধ্য রাজৈর গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হাওলাদারের ছেলে আবু হানিফ (৬৫) নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) সকালে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে আবু হানিফের ওপর হামলা চালানো হয়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক পরবর্তীতে মৃত বলে ঘোষণা করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক জানান, প্রাথমিকভাবে জানা গেছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ বাবুলের ছেলে দা দিয়ে কোপ দিলে অতিরিক্ত রক্তক্ষরণে সাবেক সেনা সদস্য আবু হানিফের মৃত্যু হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের তথ্য ডেস্ক 




















