Dhaka 3:48 pm, Friday, 24 April 2026

খুলনায় খুনের মামলায় একজনের যাবজ্জীবন

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক এলাকার আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় প্রধান আসামি প্রকাশ সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ রায় ঘোষণা করেন।

একই মামলায় অপর আসামি প্রকাশ সরদারের স্ত্রী রূপা সরদারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের পিপি চৌধুরী তৌহিদুর রহমান তুষার।

পাইকগাছা উপজেলার খড়িয়া ধরেঙ্গা চর গ্রামে চার বছর আগে সুখেন সরদার নামে এক ব্যক্তি খুনের মামলায় একজনের যাবজ্জীবন ও অপর আসামি খালাস পেয়েছেন। পাঁচ জনের সাক্ষ্যসহ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী গতকাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। ২০২২ সালের ৭ মার্চ খুনের ঘটনা ঘটে।

মামলার বিবরণ, ঘটনার দিন রাত আনুমানিক রাত ৮টার দিকে চিংড়ি খামারের পাশে তাকে হত্যা করা হয়। নিহতের মা অমেলা রানী সরদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ৮ মার্চ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। থানার সাব-ইন্সপেক্টর সুকান্ত চার্জশীট দাখিল করেন।

বিবরণে উল্লেখ করা হয় রাতে তার ছেলেকে ধারালো অস্ত্র দ্বারা হত্যা করে। চিংড়ির খামারে পানিতে লাশ পড়ে ছিল। শরীওে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পরিলক্ষিত হয়। রক্তাক্ত অবস্থায় ছেলেকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক বলেন তিনি বেঁচে নেই। মামলার রায়ে প্রকাশ সরদার নামক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার স্ত্রী রূপা সরদারকে খালাস দেয়া হয়। নিহত ব্যক্তি ও আসামি একই বংশের সন্তান। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও আসামি পক্ষে ছিলেন এড. স্বর্ণালী দাস।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খুনের মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশঃ 03:18:31 pm, Thursday, 23 April 2026