কয়রা প্রতিনিধিঃ
কয়রা উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আরিফুর রহমানের ভাই শেখ আনিছুর রহমান (৫২) অসুস্থতাজনিত কারণে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ এপ্রিল) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)।
তিনি ৪নং কয়রা গ্রামের শেখ মুনছুর রহমানের পুত্র।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ঐ দিন আছরবাদ তার নামাজে জানাযা শেষে ৪নং কয়রা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। সাংবাদিক আরিফুর রহমানের ভাইয়ের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সহ-সভাপতি শিক্ষক আব্দুর রউফ ও শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম ও মোঃ গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গীরেন্দ্রনাথ মন্ডল, সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, অবঃ শিক্ষক আব্দুল খালেক, শহিদুল্যাহ শাহিন, এস এম নুরুল আমিন নাহিন, গাজী আঃ ছালাম, আবুল বাসার, মজিবার রহমান, মোঃ আজিজুল ইসলাম, মাসুদ রানা, প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, ডিএম জাহিদুল ইসলাম, আবু ওবায়দা, মল্লিক আঃ রউফ, ফারুক আজম, হাফিজুর রহমান প্রমুখ।
দেশের তথ্য ডেস্ক 



















