Dhaka 2:46 am, Sunday, 28 June 2026

হাম উপসর্গে খুলনায় আরও এক শিশুর মৃত্যু

হাম উপসর্গে খুলনায় সাদী নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে তার মৃত্যু হয়।

হাসপাতাল সুত্রে জানা যায়, খুলনা দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকার বাসিন্দা আসাদ শেখের তিন মাস বয়সি শিশু সাদীকে নিয়ে গত ১৯ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় শিশুটির মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী আইনুল ইসলাম বলেন সাদী তিন মাস হামের উপসর্গ এবং ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালে এসেছিলো গত ১৯ এপ্রিল। খুবই ছোট শিশু কিন্তু ইমিউনিটি ফেল করার কারণে চিকিৎসা দিয়েও আসলে শিশুটিকে বাঁচিয়ে রাখা যায়নি।

বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ১৮টি শিশু চিকিৎসাধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

হাম উপসর্গে খুলনায় আরও এক শিশুর মৃত্যু

প্রকাশঃ 03:37:09 pm, Tuesday, 21 April 2026