Dhaka 3:45 pm, Friday, 24 April 2026

দিঘলিয়ায় প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার ৫টি কেন্দ্রে এবারের চলমান এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের মত শেষ হয়েছে। দিঘলিয়ায় এসএসসি ও কারিগরী মিলে পরীক্ষার্থী ছিল ৯৯৩ জন। উপস্থিত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯৭৮ জন, অনুপস্থিত ১৫ জন।

সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২৪১ জন। উপস্থিত হয়েছে ২৩৮ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩ জন।

দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৩৩ জন, তার মধ্যে উপস্থিত ছিল ৩২৯ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪ জন।

ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১০৮ জন, তার মধ্যে উপস্থিত ছিল ১০৭ জন এবং অনুপস্থিত ছিল ১ জন।

গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৬০ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ১৫৭ জন এবং অনুপস্থিত থাকে ৩ জন শিক্ষার্থী।

হাজী ছায়েমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট শিক্ষার্থী সংখ্যা ছিল মোট ১৫১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ১৪৭ জন। ৪ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।

এবারের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুুজন দাশ গুপ্ত এবং দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। অন্যান্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। প্রতিটা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজ নিজ কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা সচেষ্ট ও কর্মতৎপর ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশঃ 03:00:41 pm, Tuesday, 21 April 2026